প্রকাশিত: ০৫/০৮/২০১৭ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৯ পিএম

খালেদ হোসেন টাপু,রামু::
কক্সবাজারের রামু উপজেলা ধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকা থেকে ডিবি পরিচয়ে ৮ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ।

এরা হলো ইসতেখার, বাদশা, সোহেল রানা, জামাল উদ্দিন, আসাদ, আব্দুর রহিম, দেলোয়ার ও জাহাঙ্গীর। তাদের আটজনের বাড়িই কক্সবাজার পেশকার পাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
শনিবার ( ৫ আগষ্ট ) বেলা ১২ টার দিকে তাদেরকে আটক করে পুলিশ। বর্তমানে তাদেরকে জিজ্ঞানাবাদ করছে পুলিশ।

দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো জানান, তার এলাকা থেকে ডিবি পরিচয়ে আট জন ব্যক্তি ১ জনকে ধরে নিয়ে যাওয়ার বিষয় তিনি শুনেছেন। এঅভিযানের নেতৃত্ব দেন রামু থানার এস আই একরামুল হক।

এদিকে রামু থানার অফিসার্স ইনচার্জ একে এম লিয়াকত আলী আটক ঘটনা সত্যতা স্বীকার বলেন, উমখালী এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে ১ ব্যক্তিকে তুলে নেওয়ার সময় এলাকার লোকজন ৮ জনের চক্রটি ধরে ফেলে।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্রেফতার করে তাদেরকে থানায় নিয়ে আসে। ঘটনার সত্য/মথ্যা তদন্ত অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer