প্রকাশিত: ০৯/০৫/২০২০ ৬:৪৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু থানা পুলিশ ১০৪ বোতল ফেনসিডিল সহ ইয়াসমিন ওরফে ‘ফেন্সি সুন্দরী’কে গ্রেফতার করেছে। শনিবার ৯মে সকাল সাড়ে ১০ টার দিকে সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাছিমের বাড়িতে পুলিশ এক অভিযান চালিয়ে ইয়াসমিন ওরফে ‘ফেন্সি সুন্দরী’কে আটক করে।

বিষয়টি রামু থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। পুলিশ আসার খবর পেয়ে অন্যান্য আসামিরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছেন। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে বলে থানা কর্তৃপক্ষ জানান।

‘ফেন্সি সুন্দরী’ ইয়াসমিনকে রামু উপজেলা থেকে গ্রেপ্তার করা হলেও সে টেকনাফের ছোট হাবিব পাড়ার আবুল হোসাইনের মেয়ে।

এ বিষয়ে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‘ফেন্সি সুন্দরী’ ইয়াসমিনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- রামু থানা: ২৩/২০২০। বিকেলে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে ‘ফেন্সি সুন্দরী’ ইয়াসমিন-কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, রামু থানার ওসি আবুল খায়ের।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...