সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৭/০৪/২০২৩ ৮:১৯ পিএম , আপডেট: ১৭/০৪/২০২৩ ৮:২০ পিএম

কক্সবাজারের রামুতে নিজ বাড়ি থেকে রহমত উল্লাহ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহমত উল্লাহ রামু চৌমুহনী স্টেশনস্থ সেলাই প্রতিষ্ঠান মডেল প্লাস টেইলার্স এর স্বত্ত¡াধিকারি ছিলেন। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীকুল গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।
সোমবার, ১৬ এপ্রিল সকাল সাড়ে দশ টায় বাড়ির বারান্দা থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার কাছে একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিলো ‘আমার এই পৃথিবীতে বেঁচে থাকতে মন চাইতেছে না, তাই এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, সবাই আমাকে মাফ করে দিবেন’।
পরিবার ও স্থানীয়রা বলছে, সকালে রহমত উল্লাহর খালাতো ভাইয়ের স্ত্রী রাবিয়ার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন বাড়ির ভেতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় রহমত উল্লাহর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সরওয়ার জানান, দীর্ঘদিন ধরে হমমত উল্লাহ ও তার সহধর্মিণী রোজিনা আক্তারের মধ্যে কলহ চলছিল। এর জেরে বিগত দুই মাস ধরে রোজিনা আক্তার পিত্রালয়ে রয়েছেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে বর্তমানে তিনি স্বামীর বাড়িতে অবস্থান করছেন।
স্ত্রী রোজিনা আক্তার বলেন, গত শনিবার স্বামী (রহমত উল্লাহ) তাকে ফোন করে বলছিলো তুমি চলে এসো। রবিবার বিকেলেও ফোনে তার সাথে কথা হয়েছে এবং তিনি মঙ্গলবারে চলে আসার কথাও জানিয়েছিলেন তার স্বামী রহমত উল্লাহকে।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, ঘটনাস্থল থেকে ঝূলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিল। এ কারণে হয়তো আত্মহত্যা করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...