সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৩/০৪/২০২৩ ১০:৫১ পিএম

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ । বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটায় উপজেলার খুনিয়াপালং দারিয়ারদীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা সহ নগদ ৮,৬১,৮০০ শত টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়াদিঘি মৌলভী পাড়া এলাকার বশির উল্লাহ’র ছেলে নেওয়াজ শরীফ (২৬), মোঃ শরীফ ডালিম (২২) অপরজন একই এলাকার এহসান উল্লাহ’র ছেলে মোঃ কাউছার (২৫)।
বৃহষ্পতিবার বিকেলে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামুর দারিয়ারদিঘি এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ আট লক্ষ একষট্টি হাজার আটশত টাকা উদ্ধার করা হয়। র‌্যাব আরো জানায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ব্যবসার ডিলার হিসেবে কাজ করে আসছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...