রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার অভিযান

রামুতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা, পিকআপ জব্দ

সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৭:৫৯ পিএম

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।

আজ বুধবার, ১৪ সেপ্টেম্বর দুপুরে চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া, মিয়াজিপাড়া, লম্বরীপাড়া এবং সিকদারের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান চালানো হয়।

ইউএনও ফাহমিদা মুস্তফা জানিয়েছেন – চাকমারকুলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক ড্রেজার মেশিনে বালি উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি বিধান লংঘনের দায়ে শওকত আলী, মো. কামাল এবং জাহাঙ্গীর আলমকে তিনটি পৃথক মামলায় পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ঘটনাস্থলে একটি বালু ভর্তি ট্রাক জব্দ করে পরে মুচলেকা গ্রহণ ও জরিমানা আদায়পূর্বক ছেড়ে দেয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার্থে বদরখালি নৌ পুলিশ ফাড়ির একটি দল অংশ নয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও ফাহমিদা মুস্তফা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...