প্রকাশিত: ০২/১১/২০২০ ৬:২২ পিএম

জাহেদ হাসান :
কক্সবাজার রামু খুনিয়াপালং এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৮শত ২০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব -১৫ কক্সবাজার ।

সোমবার (২ অক্টোবর) রাতে র্যাব -১৫ কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু মাদক ব্যবসায়ী রাম থানাধীন বাইপাস সড়কের মাথা সংলগ্ন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ কক্সবাজারের একটি চৌকশ আভিযানিক উল্লেখিত স্থানে পৌছালে মাদক ব্যবসায়ীরা আভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক ও তাদের হাতে থাকা শপিং ব্যাক তল্লাশী করে ১৫ হাজার ৮শত ২০ পিস ইয়াবা উদ্ধার করে।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭৯ লক্ষ ১০ হাজার টাকা।

আটক আসামী মােঃ শাহ আলম ( ৩০ )পিতা- মৃত এজাহার মিয়া ,সাং- কেচুয়া বুনিয়া , দাড়িয়ার দিঘী , ২ নং ওয়ার্ড, খুনিয়াপালং,রামু-কক্সবাজার।২। জিয়াবুল হাকিম ( ২৯ ) পিতা- মৃত কবির আহমদ ,সাং কালারপাড়া , ২ নং ওয়ার্ড , উভয়জন খুনিয়াপালং, রামু – কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামু হানায় হস্তান্তর করা হয়েছে ।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...