প্রকাশিত: ১০/১২/২০১৮ ৩:১৩ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, সদর :
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে যাত্রীবাহী হানিফ পরিবহনের সাথে কারের মুখামুখি সংঘর্ষে ৬ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১০ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে বর্ণিত ইউনিয়নের পানির ছড়া গ্যারেজ এলাকায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।এতে কার চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। গাড়ী দু’টি এবং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঘটনার সময় চট্টগ্রাম মুখি একটি কার যার নং চট্রমেট্রো গ-১১-৫৫০১ যাওয়ার পথে কক্সবাজার মুখি অপর যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস নং ঢাকামেট্রো ব-১৪-১০৭১ (ইজি বাইক) টমটমকে ওভারটেক করতে গিয়ে মুখামুখি সংঘর্ষ লেগে যায়।এসময় উভয় গাড়ীর আনুমানিক ৬/৭ জন যাত্রী আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ মুজাহিদুল ইসলামের সাথে মুঠাফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ২ জনের অবস্থা আশংকাজনক।দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি তাদের হেফাজতে রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...