
কামাল শিশির,রামু::
রামু থানায় বৃহস্পতিবার ১৮ জুলাই যোগদান করেছেন ওসি আবুল খায়ের । এর আগে তিনি উখিয়া থানার ওসি হিসাবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। ওসি আবুল খায়ের উখিয়া থানায় থাকাকালে রোহিঙ্গা শরনার্থী সমস্যা সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন। উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা সুরক্ষা ও ইয়াবা বিরোধী অভিযানেও তিনি রেখেছেন সাফল্যের স্বাক্ষর।
নবাগত ওসি আবুল খায়ের বলেন,সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
রামু থানায় ওসি হিসাবে যোগদানের পর প্রথম গণমাধ্যমের সাথে ওসি আবুল খায়ের বলেন-এটা একটা টিম ওয়ার্ক। একা কোন কিছু করা সম্ভব নয়। তাই তিনি তাঁর দায়িত্ব পালনে রামু থানা পুলিশের সকল সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত