প্রকাশিত: ০৭/০৬/২০১৭ ৬:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ পিএম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে রাজউক। বুধবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাড়িটিতে অভিযান শুরু হয়।

অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এখন কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কী করব, কী বা করার আছে, আমাদের মতো সাধারণ নাগরিকদের কী করার আছে এই বেআইনি শক্তির বিরুদ্ধে। রাত্রে ফুটপাতে শুয়ে থাকব।’

বাড়ি উচ্ছেদকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা প্রতিহিংসার চরম দৃষ্টান্ত। নিশ্চয়ই আমি আইনের আশ্রয় নেব।’ তিনি আরও বলেন, ‘মূল কথা হলো আমি রাজনীতি করি। বর্তমানে বিরোধী দলে আছি বলে এই অবস্থা। বিরোধী দলে না থাকলে এমন হতো না। ৩৬ বছর ধরে আমি এই বাড়িতে আছি। আমি এখন নিরূপায়।’

এদিকে মওদুদ আহমদের বাড়ি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গুলশান এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। রাজউকের লোকজনের উচ্ছেদ অভিযান দেখতে সাধারণ মানুষও বাড়িটির পাশে ভিড় জমিয়েছে। রাজউকের দুটি ট্রাকে করে ওই বাড়ির আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

তবে তার বাসা থেকে মালামাল রাজউক কোথায় নিয়ে যাচ্ছে সে সম্পর্কেও কিছুই জানাতে পারেননি ব্যারিস্টার মওদুদ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer