প্রকাশিত: ২৮/১০/২০১৯ ৫:০০ পিএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মোহাম্মদ শফিউল আলমের আজ সোমবার (২৮ অক্টোবর) ছিল শেষ কর্ম দিবস। নতুন দায়িত্ব নিতে রাতেই ওয়াশিংটনের উদ্দেশে দেশ ছাড়ছেন তিনি। বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প পরিচালক হিসেবে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যথারীতি সচিবালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২০১৫ সালের ২৭ অক্টোবর মোহাম্মদ শফিউল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে হিসেবে তিনি চার বছর দায়িত্ব পালন করেছেন সচিব হিসেবে। আগামী ১ নভেম্বর থেকে তিনি বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি দায়িত্বে থাকার সময় প্রশাসনের কাজের উন্নতি হয়েছে। আমরা দিনের কাজ দিনেই শেষ করেছি।’

সচিব আরও বলেন, ‘কাজের সময়ে আমি সংবাদকর্মীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আমরা যে সরকারি চাকরি করি আর আপনারা যে বেসরকারি খাতে চাকরি করেন, কাজ করতে এসে সেটা মনে হয়নি। মনে হয়েছে আমরা এক পরিবারের লোক। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন।’

যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদের বৈঠক শুরুর আগে মোহাম্মদ শফিউল আলম ও অবসরে যাওয়া আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (লেজিসলেটিভ) শহীদুল হককে ধন্যবাদ জানানো হয়েছে। শহীদুল হক আগামীকাল থেকে অবসরে যাচ্ছেন। তাকেও ধন্যবাদ জানানো হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...