প্রকাশিত: ১৬/০৬/২০১৭ ৭:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৪ পিএম

প্রেস বিজ্ঞপ্তিঃ
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে রেজুরবিল একতা সংঘ এর আয়োজনে জেএসসি,পিএসসি, এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার বিকাল ৪টায় রেজুরখুল ১নং ওয়ার্ডে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাংগীর কবির চৌধুরী। উখিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ অালম সভাপতিত্বে ও রেজুরবিল একতা সংঘ সভাপতি কাকন বড়ুয়ার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন।এসময় রেজুরবিল একতা সংঘ এর পক্ষ থেকে অতিথিদের সম্মননা ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন।প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনে দেশ ও জাতীর কর্ণধার হবে। তাই তাদেরকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদেরকে মানব সম্পদ হিসেবে তৈরী করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আজ যেভাবে তোমরা ভালো ফলাফল আর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে, থামলে চলবে না।এই সময় অারো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক অালমগীর অালম নিসা,অাবু বক্কর ছিদ্দিক,উপেজলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল হাসান,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেখারুল ইসলাম হিরু, রেজুরবিল একতা সংঘ সাধারণ সম্পাদক দিপক বড়ুয়া,যুবনেতা কাজল অার্ট প্রমুখ।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...