প্রকাশিত: ১২/০৮/২০২১ ১০:২১ এএম

pবিভাগের সেরা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন। সার্বিক কার্যক্রম মূল্যায়নে জুলাই মাসে বিভাগে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।

এবিএম মাসুদ হোসেনের নেতৃত্বেই বিভাগের বাকি সাত জেলা পুলিশ ইউনিটকে পেছনে ফেলে সেরার খেতাব পেয়েছে রাজশাহী জেলা পুলিশ।

বুধবার (১১ আগস্ট) রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেন রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন। অনলাইন প্লাটফরমে অনুষ্ঠিত ওই সভায় বিভাগের আট জেলার পুলিশ সুপার অংশ নেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানিয়েছেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স প্রবর্তিত অভিন্ন মানদণ্ডে দেশের সকল পুলিশ ইউনিট ও পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হচ্ছে।

মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী ও শিশু হেল্প ডেস্কে সাড়াদান বিবেচনায় জুলাইয়ে রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছে রাজশাহী জেলা পুলিশ।

শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন। এছাড়া রাজশাহী রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন রাজশাহীর বাঘা থানায় কর্মরত মোয়াজ্জেম হোসেন।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer