প্রকাশিত: ১৮/১১/২০১৯ ৩:২০ পিএম

anaতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠি প্রধানমন্ত্রী বরাবর দেয়া হয়েছে, যেটা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গ্রহণ করেছেন। রাজনৈতিক স্ট্যান্টবাজি করতেই এ চিঠি দিয়েছে বিএনপি। দলটি ভারতবিরোধী রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি, তা বোঝাতে চেয়েছে ওই চিঠিতে।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন তারা। কিন্তু সেখানে কোনো জায়গায় খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নেই। একটি শব্দও নেই তার সম্পর্কে। সেখান থেকে প্রশ্ন জাগে, বিএনপি আসলেই কি খালেদা জিয়ার মুক্তি চায়? অথচ তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলে, অসুস্থতা নিয়ে কথা বলে। আসলে তারা জনগণকে বিভ্রান্ত করতেই এমন বক্তব্য দিয়ে থাকেন।

তিনি বলেন, বিএনপি চিঠিতে ফেনী নদীর পানি নিয়ে এমওইউ বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাদের জানা উচিত ফেনী নদীতে পানির পরিমাণ ৮০০ কিউসেক, যার ৪০০ ভাগের একভাগ ভারত খাবার পানি হিসেবে ব্যবহার করবে।
তথ্যমন্ত্রী বলেন, এলপিজি গ্যাস দেশে উৎপাদন হয় না, বিদেশ থেকে আনা হয়। চট্টগ্রাম, মোংলা বন্দর ব্যবহারে চুক্তি নতুন নয়, এবার এসওপি হয়েছে। এ দুটি বন্দর ব্যবহার করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আর বঙ্গোপসাগরে ভারতের কাছ থেকে অর্থ নিয়ে রাডার স্থাপন করা হবে। বাংলাদেশ তা পরিচালনা করবে, তাতে কোস্টগার্ড সমৃদ্ধ হবে। এতে বাংলাদেশের লাভ হবে। যা বিএনপি নেতাদের বোধগম্য হয়নি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...