উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ৯:১৭ এএম
Single Page Top

মোহাম্মদ রহমত আলী-কে কক্সবাজার জজশীপের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বিচারক মোহাম্মদ রহমত আলী সহ ৫ জন বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।
কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ পাওয়া বিচারক মোহাম্মদ রহমত আলী বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) পদে কর্মরত রয়েছেন। কুমিল্লা জেলার বাসিন্দা বিচারক মোহাম্মদ রহমত আলী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) তৃতীয় ব্যাচের একজন কর্মকর্তা।
একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ-কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলী করা বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের জেলা ও দায়রা জজ অথবা দপ্তর প্রধানের নিকট দায়িত্ব হস্তান্তর করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer