প্রকাশিত: ০৫/০১/২০২১ ৩:৫৯ পিএম

৫০ হাজার টাকা মুচলেকা ও প্রতি মঙ্গলবার আদালতে হাজিরা দেয়ার শর্তে মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে দণ্ডপ্রাপ্ত ইরফান সেলিমকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দিয়েছেন।

এর আগে সোমবার (৪ জানুয়ারি) সকালে চকবাজার থানা পুলিশ সিএমএম আদালতে র‍্যাবের অভিযানে গ্রেফতার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটির বহিষ্কৃত কাউন্সিলর ইরফান সেলিমকে অস্ত্র ও মাদক মামলা থেকে অব্যাহতি দিতে সুপারিশ করে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ।
এর আগে গত ১৪ নভেম্বর ৫ দিনের রিমান্ড শেষে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ অক্টোবর র‌্যাব পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে অবৈধ মদ, অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। সেখান থেকে র‌্যাব ইরফান সেলিম ও জাহিদকে হেফাজতে নেয়। মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ২ আসামিকে ১৮ মাসের কারাদণ্ড দেন। পরে তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর, রোববার রাতে এমপি হাজী সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার (২৬ অক্টোবর) ভোরে হাজী সেলিমের ছেলে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়। পরে দুপুরে ইরফানকে গ্রেফতার করে র‌্যাব।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer