প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৭:৩০ এএম

কমবেশি সবার জীবনেই প্রেম আসে। কিন্তু সবসময়ে এই প্রেমের আয়ু দীর্ঘ হয় না। অনেকেই প্রেমজীবনে ব্যর্থতার সম্মুখীন হন। কিন্তু এই ব্যর্থতার কারণ কী? কেন অকালে ঝরে যায় ভালবাসার ফুল? এ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আজ। প্রধানত ৪টি কারণে এককালের প্রেমিক কালক্রমে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় কোনো মেয়ের কাছে। আর তখনই প্রেমিককে ছেড়ে যায় মেয়েটি। আসুন কারণগুলো কি তা জেনে নেয়া যাক-

অভ্যাসের দাসত্ব: অধিকাংশ মেয়েই প্রেমের ক্ষেত্রে অভ্যাসকে অপছন্দ করে। একই মেসেজ রোজ রাত্রে প্রেমিকাকে পাঠানো, প্রতি বছর তার জন্মদিনে একই ধরনের উপহার দেয়া- এগুলো মন ভেঙে দেয় মেয়েদের। অভ্যাসের দাসত্ব করার অর্থ, রোম্যান্টিকতাকে বিদায় দেয়া- এটাই অভিমত অধিকাংশ মেয়ের। তাই নিত্যনতুন উপায়ে আকর্ষণ করতে হয় মেয়েদের মন।

আপনার দ্বিধা: প্রতিটি মেয়েই প্রেমের ক্ষেত্রে একটা স্পষ্টতা চায়, একটা নিশ্চয়তা চায়। কারণ এই প্রেমই হয়ে উঠতে পারে তার ভবিষ্যত জীবনের আশ্রয়। সেক্ষেত্রে কোনও মেয়েকে যদি আপনি আপনার ভালবাসার কথা জানাতে অতিরিক্ত সময় নেন, দীর্ঘদিন ধরে তাকে অপেক্ষায় রাখেন, তাহলে সে ক্লান্ত হয়ে বিদায় নিতে পারে।

প্রেমিক হিসেবে অতি সক্রিয়: আপনি কেয়ারিং হবেন, রোম্যান্টিক হবেন- এটা আপনার প্রেমিকা নিশ্চয়ই চান, কিন্তু আপনার প্রেমের বাড়াবাড়ি যদি তার স্বাধীনতায় বা স্বাচ্ছন্দ্যে হস্তক্ষেপ করে, তাহলে তা পছন্দ করেন না অধিকাংশ মেয়েই। তার চাকরির ইন্টারভিউয়ের সময়ে আপনি তার সাথে গেলেন, এতে আপনার বান্ধবী নিশ্চয়ই আপ্লুত হবেন। কিন্তু আপনি যদি রোজ তাঁকে অফিস থেকে পিক আপ করা শুরু করেন, তাহলে হয়তো অফিসের শেষে তিনি নিজের বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে চাইলেও, সেই কাজে বাধা পড়ে। কাজেই প্রেমের বাড়াবাড়িকে এড়িয়ে চলুন।

বেটার প্রেমিক পেয়ে যাওয়া: এমনটা তো হতেই পারে। তার জীবনে এসে গিয়েছে দ্বিতীয় পুরুষ। যে আপনার চেয়ে অনেক বেটার। কিন্তু আপনার সঙ্গিনী যে পরিকল্পনা করে নিজের জীবনে তাকে ডেকে এনেছেন, এমনটা নাও হতে পারে। কিন্তু ঘটনাচক্রে তিনি এসে পড়েছেন আপনার প্রেমিকার জীবনে। এমনটা হলে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাবেনই।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer