প্রকাশিত: ২০/১২/২০১৮ ৪:৩৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জালিয়াপালং পাইল্ল্যাসিয়া গ্রামের মাস্টার জামাল উদ্দিন চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের। তিনি বলেন, ‌‘এক পলাতক আসামি ওই এলাকায় অবস্থান করছে, এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে।’
তিনি আরও বলেন, নৌকার প্রার্থীর প্রচারণা গাড়ি, অফিস ভাংচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। এই মামলায় সুলতান মাহমুদ চৌধুরী এজাহারভুক্ত ২ নম্বর আসামি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...