আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ৩:২৬ পিএম

ইরান ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এমন কিছু উন্নত অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা এখনো চলমান সংঘাতে ব্যবহার করা হয়নি। এমন কথা জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক মুখপাত্র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও জানিয়েছেন,‘ইরান বর্তমানে কোনো যুদ্ধবিরতির অনুরোধও করছে না।’

তিনি বলেন, ইরানের মাটিতে যদি কোনো স্থল সামরিক অভিযান চালানো হয়, তবে সেখানে মোতায়েন করা মার্কিন সেনাদের মোকাবিলার জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তুত।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।

ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ অর্থাৎ মার্কিন স্থল সেনা মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং তিনি বিভিন্ন সময়ে এ নিয়ে মিশ্র ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে আরাগচি বলেন, ‘এই যুদ্ধে কেউ শেষ পর্যন্ত বিজয়ী হবে না।’

এক বিবৃতিতে (আইআরজিসি)-এর এক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, ‘আসন্ন হামলার নতুন ঢেউয়ে ইরানের শত্রুদের জন্য বেদনাদায়ক হবে। ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে।’

তিনি আরো জানান, ‘এই প্রযুক্তিগুলো এখনো বৃহৎ পরিসরে মোতায়েন করা হয়নি।’ নায়েনি দাবি করেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়ের তুলনায় এখন ইরান আরো বেশি প্রস্তুত। তিনি চলমান সামরিক সংঘাতকে ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...