প্রকাশিত: ২২/০৮/২০১৯ ৪:২৪ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

উখিয়া নিউজ ডেস্ক::
দ্বিতীয় দফা দিনক্ষণ ঠিক করেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ বাংলাদেশ। তাদের তরফে গাফিলতি ছিলো না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, যারা রোহিঙ্গাদের না যেতে প্ররোচিত করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, তিন দিন ধরে সাক্ষাৎকার দেয়া ২৯৫ পরিবারের কেউ-ই মিয়ানমারে ফিরতে রাজি নয়।

দুপুরে বাংলাদেশ, চিন ও মিয়ানমারের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। ব্রিফিংয়ে জানান, প্রথম দিনে অন্তত তিনশো রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানোর প্রস্তুতি ছিল।

প্রত্যাবাসনের জন্য টেকনাফের কেরুনতলী ঘাট ও ঘুমধুম পয়েন্টে সব প্রস্তুতি নেয়া হয়েছে। তৈরি রাখা হয়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। কিন্তু স্বেচ্ছায় রোহিঙ্গারা রাখাইনে ফিরতে রাজি না হওয়ায়, আপাতত তাদের কিছু করার নেই। তবে নিয়ম অনুযায়ি বিকেল পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এ সময়ের মধ্যে কেউ ফিরতে চাইলে, সে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে প্রতিদিন তিনশো করে সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ফেরাতে সম্মত হয় বাংলাদেশ ও মিয়ানমার। গত বছরের নভেম্বরে একদফা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু শিবিরগুলোতে বিক্ষোভের মুখে ভেস্তে যায় সেই উদ্যোগ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...