প্রকাশিত: ০৩/০৫/২০১৯ ১১:৫০ এএম , আপডেট: ০৩/০৫/২০১৯ ১১:৫৯ এএম

ময়মনসিংহ: পরকিয়া প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিলেন এক ইমাম। এ সময় হাতেনাতে ধরা খেলেন এলাকাবাসীর কাছে। এলাকাবাসীও ইমাম বলে ছেড়ে দেননি। সোপর্দ করেছেন পুলিশের হাতে। এরপর ৪ লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন সেই ইমাম।

ঘটনা ঘটে, ময়মনসিংহের তারাকান্দা থানায় বুধবার (১ মে ) রাত ৮টায়। জানা গেছে, ময়মনসিংহের কোতুয়ালী থানাধীন শহরের বলাশপুর এলাকার নুরুল ইসলামের কন্যা ও তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মৃত আঃ মজিদের বিধবা স্ত্রী ২সন্তানের জননীর সঙ্গে উপজেলার কয়ারাকান্দা গ্রামের মৃত আবুল হুসাইনের পুত্র ৩ সন্তানের জনক স্থানীয় কোদালধর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আজিজুল হক আজাদীর (৪৫)পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রায়ই প্রেমিকের পরিচালিত তারাকান্দা দক্ষিন বাজার আল মানার ইন্টারন্যাশনাল মাদ্রাসার গোপন কক্ষে দেখা সাক্ষাতে মিলিত হয়। ঘটনার দিন ১০টায় ওই কক্ষে মিলিত হলে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দিলে এস আই আবুল কালাম প্রেমিক যুগলকে থানায় নিয়ে যায় ।

পরে উভয় পক্ষের অভিভাবকরা আলোচনা করে বিয়ে সম্পন্ন করেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বার্তা সংস্থা পিবিএ’কে জানান, আগে মুসলিম নিয়ম অনুযায়ী বিবাহ পড়ানো হয়। ওই দিন উভয় পক্ষের অভিভাবকরা কাবিন রেজিষ্ট্রি করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...