প্রকাশিত: ৩০/০৫/২০১৭ ২:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২১ পিএম

ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের মহাপরিচালক সামছুদ্দিন আহামেদ জানিয়েছেন ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে আরও অন্তত ১২ ঘণ্টা উপকুলীয় অঞ্চলের বৈরী আবহাওয়া বিরাজ করবে। এসময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উপকূল থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে রূপ নেবে। কক্সবাজার-চট্টগ্রাম পেরিয়ে ভারতের ত্রিপুরার দিকে অগ্রসর হওয়ার কথা থাকলেও ঝড়টি সেদিকে না গিয়ে দেশের অভ্যন্তরেই শেষ হয়ে যেতে পারে। মহাবিপদ সংকেতের বিষয়ে সামছুজ্জামান বলেন, এমন ঘূর্ণিঝড়ের পর সমুদ্রের আবহাওয়া স্যাটেল হতে হবে। এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। আগামী ৬ ঘন্টা আমরা অপেক্ষা করব। এরপর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেবো। তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবেই গতকাল থেকে রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া বিরাজমান। এটি আরও অন্তত ২৪ ঘণ্টা থাকতে পারে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer