উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৭/২০২৩ ৩:৩৯ পিএম

গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বাসের ধাক্কায় এক তরুণী নিহত হয়েছেন।

রোববার (১৬ জুলাই) দুপুরে পূর্ব থানার ওসি মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত চাঁদনী শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজিরহাট গ্রামের শহিদুল ইসলাম খোকনের মেয়ে চাঁদনী আক্তার (৩০)। তার স্বামী অপু পর্তুগাল প্রবাসী। প্রায় তিন মাস আগে মোবাইল ফোনে তাদের বিয়ে হয়। তবে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। এ ছাড়াও বনানীতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্র জানায়, চাঁদনী প্রতিদিনের ন্যায় ঢাকার বনানী তার কর্মস্থলের উদ্দেশ্যে রোববার সকাল সাড়ে ৯টায় গাড়ির জন্য হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপেক্ষা করছিল। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী অনাবিল পরিবহণের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন চাঁদনী। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Ruchi
নিহতের বাবা শহিদুল ইসলাম খোকন জানান, প্রায় তিন মাস আগে মোবাইলের মাধ্যমে পর্তুগাল প্রবাসী অপুর সঙ্গে মেয়ের বিয়ে হয়। আগামী ডিসেম্বর মাসে তার স্বামী দেশে এসে চাঁদনীকে পর্তুগালে নিয়ে যাওয়ার কথা ছিল।

ওসি মো. আশরাফুল আলম বলেন, রোববার সকালে খবর পেয় মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...