প্রকাশিত: ৩১/১০/২০২১ ৭:৪৭ পিএম

আনচার হোসেন,কক্সবাজার ::
আওয়ামী যুবলীগ নেতা মোনাফ সিকদার হত্যাচেষ্টা মামলায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে আসামি করায় তাঁর কর্মী-সমর্থকরা কক্সবাজার শহরসহ জেলার বিভিন্নস্থানে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এই ঘটনায় কক্সবাজার শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ওই হত্যাচেষ্টা মামলায় পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলাকে ঘিরে রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের প্রতিটি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে পর্যটন এলাকা কলাতলীসহ প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরের প্রতিটি সড়কের মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মেয়র মুজিব সমর্থকরা। পুরো কক্সবাজার শহরের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তার পাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রোববার (৩১ অক্টোবর) বিকালে মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ মোনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গিয়াস।

প্রসঙ্গত, গত বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্ট এলাকায় মোনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত।

বর্তমানে মোনাফ সিকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...