প্রকাশিত: ৩১/০১/২০২২ ১০:২৪ এএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ার চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

৩০ জানুয়ারি (রবিবার) দুপুর ২টার দিকে উপজেলার উখিয়া ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে জানান, র‍্যাব জানতে পারে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে একটি মােটরসাইকেল যােগে একজন মাদক কারবারী মাদকদ্রব্য বহন করে কক্সবাজার শহরের দিকে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল উখিয়া ফায়ার সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন কক্সবাজার-টেকনাফগামী রাস্তার উপর চেকপােষ্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে মোটর সাইকেল নিয়ে দ্রুতগতিতে আসা যুবককে থামিয়ে তল্লাশি করলে মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা উদ্ধার করা হয় ও তাকে আটক করা হয় এবং মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

আটক যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কামাল উদ্দিনের পুত্র মোঃ ইসলাম (৩৮)।

র‍্যাবের কর্মকর্তা আরও বলেন, ধৃত যুবক দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে জানা যায় এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...