প্রকাশিত: ২১/০২/২০২০ ১:০০ পিএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোজাহের (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে।

শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে হারিয়াখালী এলাকায় মেরিন ড্রাইভের পাশে গোলাগুলির এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ যুবককে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের এস আই ইফতেখারুল ইসলাম, কনস্টেবল সিকান্দর ও মাহফুজ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি এলজি ৫ রাউন্ড কার্টুজ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, নিহত যুবক সন্ত্রাসী কর্মকান্ড ছাড়াও মাদক ও মানব পাচারের সাথেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। কয়েকমাস আগে একই এলাকায় মঞ্জুর আলম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলার পলাতক আসামি ছিল সে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...