ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৬/২০২৩ ৯:৪১ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের-টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া মোটরসাইকেল ও টমটম (ইজিবাইকের) সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৭ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, যশোরের আবদুস সাত্তারের ছেলে ইজিবাইকের যাত্রী ইমারত মোল্লা (৩৮)। তিনি ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন এবং অপর দুইজন হলেন, বাইক আরোহী উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতবর পাড়া এলাকার হাজী গুরা মিয়ার ছেলে কক্সবাজার সিটি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আকতার (২০) ও রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার ফরিদ মিস্ত্রির ছেলে আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিদুয়ান (১৭)।

আহতরা ব্যাক্তি হলেন, জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকার ইজিবাইক চালক জয়নাল আবেদীন।

এসআই রেজাউল বলেন, ’বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় টেকনাফ থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ও পাটুয়ারটেকের দিকে যাওয়া ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল ও ইজিবাইকের সামনের দিক। এতে ৪ জন আহত হয়। ঘটনাস্থলে গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে আকতার ও রিদুয়ানের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মোঃ শাহাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...