ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৩ ৭:৪৩ এএম

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ট্রাক উল্টে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

রোববার রাত ৮ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান।
নিহত হাসান আহমদ (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার ছৈয়দ আহমদের ছেলে। তিনি একজন দিনমজুর।
তবে আহতদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তারা দুর্ঘটনা কবলিত ট্রাকটির শ্রমিক বলে জানান পুলিশের এ পরিদর্শক।

স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, রাতে উপজেলার শিলখালী বাজার থেকে পান ভর্তি করে একটি ট্রাক টেকনাফ সদরের উদ্দ্যেশ রওনা দেয়। গাড়ীটি আভ্যন্তরীণ সংযোগ হয়ে মেরিন ড্রাইভ সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাক চাপায় ৪ জন আহত হয়।
” পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আহত অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার পরপরই গাড়ীর চালক পালিয়ে যায়। ”
নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান পুলিশের এ পরিদর্শক।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...