ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ৯:২০ এএম
ছবি/ প্রতীকী

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক বিরোধ মীমাংসার সালিশে ফখরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) রাতের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর আলম (৪২) ও মো. মুসলিম (৪৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান।

ফখরুল ইসলাম হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, ২৭ জুলাই স্কুল থেকে ফেরার পথে ফখরুল ইসলামের ১৫ বছর বয়সী মেয়েকে একই এলাকার রিফাতসহ কয়েকজন নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়।

সেখানে ভয়ভীতি দেখিয়ে রিফাতের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করতে বাধ্য করা হয় মেয়েটিকে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনার ছয় দিন পর শুক্রবার রাতে ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা সালিশে বসেন। সেখানে ঘটনার বর্ণনা দিতে গিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে মেয়ের বাবা ফখরুল ইসলামের ওপর হামলা চালানো হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান বলেন, ফখরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer