প্রকাশিত: ১৪/০৪/২০১৯ ৭:১১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী:
টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইফুল ইসলাম। এবছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের ভাষ্য অনুযায়ী সাইফুল জিপিএ-৫ পাওয়ার সম্ভাবনা ছিল উজ্জ্বল। কিন্তু সে সম্ভাবনা সাইফুল নিজে দেখে যেতে পারলোনা।

ঘাতক মটর সাইকেল মেধাবী সাইফুলের প্রাণ কেড়ে নিয়েছে শনিবার ১৩ এপ্রিল বিকেল ৪টার দিকে। সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়ার মৃত মাওলানা মনির আহমদের ১৭ বছর বয়সী সাইফুল ইসলামের দ্রুতগামী মটর সাইকেলটি সাবরাং সিকদার পাড়া টানা সেতুতে জোরে আঘাত হানলে ঘটনাস্থলেই সাইফুল গুরুতর আহত হয়ে তার মাথার মগজ বের হয়ে যায়। স্থানীয় জনসাধারণ সাইফুলকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষনা করেন (ইন্নলিল্লাহি–রাজিউন)। এসএসসি’র ফলপ্রার্থী মেধাবী সাইফুল ইসলাম মটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর খবরে সাবরাং এর সর্বত্র শোকের ছায়া নেমে আসে। রোববার সকাল ১১ টায় সাবরাং মাদ্রাসা মাঠে সাইফুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে সাইফুলের চাচা মুহাম্মদ হোসাইন নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer