প্রকাশিত: ২৩/১১/২০২১ ৯:২৪ এএম

ফেসবুকে পরিচয়। তারপর প্রেম। প্রেমের পূর্ণতা দিতে বাংলাদেশে এসে খ্রিষ্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল হাসান রুমানকে (২৯) বিয়ে করেছেন গ্লাডিস নাইলি টরিবিও মরালেস নামে ৩২ বছরের এক ম্যাক্সিকান নারী।

রোববার (২১ নভেম্বর) সকালে তিনি বাংলাদেশে আসেন। সোমবার (২২ নভেম্বর) দুপুরে রবিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, মেক্সিকান নারীকে এক নজর দেখতে লোকজনের উপচেপড়া ভিড়।

জানা গেছে, গ্লাডিস নাইলি টরিবিও মরালেস নাম পরিবর্তন করে বর্তমানে মোছা. লাইলী আক্তার। রবিউল হাসানকে বিয়ে করে হাসি-আনন্দে সময় কাটাচ্ছেন। রবিউল হাসান নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা শেষে ফ্রিল্যান্সিং করছেন।

রবিউল হাসান রুমান জানান, ইংরেজিতে কথোপকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। একপর্যায়ে ২০১৯ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সাথে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম হয়। দুই বছর প্রেম করার পর রোববার সকালে ওই নারী বাংলাদেশে আসেন। রবিউল ও পরিবারের লোকজন হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

ম্যাক্সিকান ওই নারী জানান, বাংলাদেশে আসতে কোনও ভয় বা সমস্যা হয়নি। শুধুমাত্র করোনার কিছুটা উৎকণ্ঠা ছিল। তবে ভালোবাসার মানুষের কাছে আসতে তা প্রভাব ফেলেনি। বাংলাদেশ দেখতে অনেক সুন্দর এবং এলাকার লোকজন অনেক মিশুক ও ভালো বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, কিছুদিন শ্বশুরবাড়িতে থাকার পর মেক্সিকো ফিরে যাবেন এবং পরবর্তীতে দু’দেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রুমানকে মেক্সিকো নিয়ে যাবেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...