প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৩:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমার দেশে ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। বলা হয়, মূর্তি সরালে মসজিদ সরাতে হবে। এ রকম দৃষ্টতা এর আগে কখনো শুনি নাই’। ইসলাম নিয়ে কটূক্তি করা হচ্ছে, যা দুঃখজনক।

রবিবার জাতীয় ওলামা পার্টির ইফতার মাহফিলে এই মন্তব্য করেন এরশাদ।

জাপা চেয়ারম্যান বলেন, যারা ধর্মকে আঘাত করে কথা বলে, তাদের বিরুদ্ধে অবস্থান নেবে জাতীয় পার্টি।

তিনি বলেন, দেশে ইসলামের এই পরিস্থিতির জন্য ইসলামপন্থী দলগুলোর একাত্মতার অভাবকেই দায়ী করেন এরশাদ। তিনি বলেন, ভবিষ্যতে ইসলামবিরোধী সব ষড়যন্ত্র ধংস করতে ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে ইসলাম নিয়ে কটূক্তি করা হচ্ছে, যা দুঃখজনক।

‘আমার কথা, আল্লাহ না মানেন, ঈশ্বর না মানেন, আমাদের কিছু যায়, আসে না। (কিন্তু) আমার ধর্মকে নিয়ে আমার অনুভূতিতে আঘাত করা আপনার জন্য সমীচীন নয়। আমরা এটা কখনোই মানব না’, যোগ করেন জাপা চেয়ারম্যান।

ইফতার মাহফিলে উপস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা বলেন, তাদের দল অতীতের মতো এখনো ইসলামী দলগুলোর সঙ্গেই থাকবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer