প্রকাশিত: ০২/১০/২০২১ ১২:৩৮ পিএম , আপডেট: ০২/১০/২০২১ ১২:৩৯ পিএম
ফাইল ছবি/ রোহিঙ্গা নেতা মহিব উল্লাহ

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শনিবার (০২ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জিয়াউর রহমান ও আব্দুস সালাম। ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে লম্বা সেলিম নামে একজনকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে নিজ সংগঠনের অফিসে আততায়ীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বাদ আসর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লম্বাশিয়ায় নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ অজ্ঞাতদের আসামি করে উখিয়া থানায় একটি মামলা করেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer