ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ১:২৩ পিএম

মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।

রবিবার (৪ আগস্ট) বেলা ১০টার দিকে শহরে থানারপুল চত্ত্বরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা) দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানাযায়, নিহত ২ জনের মরদেহ হাসপাতালে রয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে শহরের থানারপুল এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আ’লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বিএনপির কর্মী-সমর্থকরা অংশ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় গোলাগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছোড়ে। এসময় ৫/৬টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ভাংচুর করা হয় দোকানপাট। ছিঁড়ে ফেলা হয় শহরের সুপার মার্কেট এলাকার ১৫ আগস্টের নির্মিত তোরণ।

এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে বারবার ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোস্তফা জামান বলেন, হাসপাতালের আনার আগেই ২ জন মারা যায়। দুইজনই গুলিবিদ্ধ ছিল। হাসপাতালে ৩৩ জনের মত চিকিৎসা নিয়েছেন

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer