বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২০/০৫/২০২৪ ৯:৪২ এএম

কক্সবাজারের উখিয়ায় আটক সেই ৩২ জন রোহিঙ্গা তরুণকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর কখনো বিনা অনুমতিতে ক্যাম্প থেকে বের হয়ে কোনো সভা বা বৈঠকে যোগ দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয় তাঁদের কাছ থেকে।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, আটক তরুণরা গত শুক্রবার বিভিন্ন ক্যাম্প থেকে বিনা অনুমতিতে বের হয়ে পড়েন। পরে তাঁরা উখিয়া উপজেলা সদরের আদালতপাড়ায় অবস্থিত এক জামায়াত নেতার মালিকানাধীন ভবনের একটি ফ্ল্যাটে যান।

সেখানে একটি এনজিওর গোপন প্রশিক্ষণ কোর্সে যোগ দেন রোহিঙ্গা তরুণরা। ওই এনজিওসহ ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...