ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০২/২০২৩ ১২:০৫ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ সেলিম নামে রোহিঙ্গাদের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে। ‘আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে উখিয়া উপজেলার কুতুপালং-৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ মোহাম্মদ সেলিম (২৮) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারী কমিউনিটি নেতা ) হিসেবে দায়িত্বরত।

তাকে উদ্ধারের পর প্রথমে কুতুপালং আশ্রয় শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সৌজন্যে : সারাবাংলা

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...