ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৬/২০২৩ ৯:৪৬ এএম

কক্সবাজারের টেকনাফের আলীখালী পাহাড় থেকে দুদিন পর অপহৃত চার রোহিঙ্গা ফিরেছেন। এ জন্য তাদের পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় মুক্তিপণ দেওয়ার পর তাদের ক্যাম্পের পাশে ছেড়ে দেওয়া হয়। ফেরত আসা অপহৃত চারজন হলেনÑ হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প-২৫ ব্লক ডি/২২/-এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) জানান, সোমবার সন্ধ্যা দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকার মুক্তিপণ নিয়ে চার রোহিঙ্গাকে ছেড়ে দেয়। তাদের এনজিও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এপিবিএন পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। এর আগে গত রবিবার সন্ধ্যায় ক্যাম্পের পাশে অপহৃত জাহাঙ্গীর আলমকে হাত বিচ্ছিন্ন অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। খবর পেয়ে ক্যাম্পের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অপহরণকারীরা তাদের ছেড়ে দেওয়ার পর ফিরে আসার সত্যতা নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা। তার দাবি, তিনি মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানেন না। তবে তিনি বলেন, হয়তো অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...