প্রকাশিত: ১২/০৮/২০১৭ ১:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন বলেন, মুক্তামণির ডান হাতের রক্তনালীর টিউমারের অস্ত্রোপচার সফল হয়েছে। তার হাত রক্ষা করে মাংস কেটে ফেলা সম্ভব হয়েছে। মুক্তামণির হাত ঠিক আছে।

তিনি বলেন, অস্ত্রোপচারের পর মুক্তামণির জ্ঞান ফিরেছে। সে চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছে।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে দিকে তার ডান হাতে অস্ত্রোপচার শেষ হয়। অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের এই চিকিৎসক।

মুক্তামণিকে বর্তমানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে মুক্তামণির অস্ত্রোপচার শুরু হয়।

তার অপারেশন ঘিরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে অত্যাধুনিক সরঞ্জামসহ মনিটর বসানো হয়।

মুক্তামণির ডান হাতের রক্তনালীতে থাকা টিউমার অপারেশন করা হবে বলে গত ৮ আগস্ট জানিয়েছিলেন ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।

এর আগে ৫ আগস্ট তার ডান হাতের বায়োপসি করা হয়। বায়োপসি রিপোর্টে মুক্তামণির রক্তনালীতে টিউমার ধরা পড়ে।

বয়োপসি রিপোর্ট পর্যবেক্ষণের পর ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, ভালো লক্ষণ যে মুক্তামনির শরীরে ক্যানসার ছড়ায়নি।

তখন তিনি বলেছিলেন, আমরা জানি এ অস্ত্রোপচারে যথেষ্ট ঝুঁকি রয়েছে। জীবনরক্ষার জন্য মুক্তামণির হাতও কাটতে হতে পারে।

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

মুক্তামণির চিকিৎসার জন্য বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করেছে ঢামেক কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer