প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৮:১৪ এএম

mir-qasem-pic_120024-642x336_130663_130713_130725ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী তার শেষ ইচ্ছার কথা পরিবারকে জানিয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য মতে, মীর কাসেম আলী তার জীবনের শেষ বেলায় নিজের ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেমের মুখ দেখতে চান। এছাড়া তিনি মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার পিতার কবরের পাশে শায়িত হওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের ইচ্ছা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকেলে মীর কাসেমের স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন এ তথ্য জানান ।

তিনি বলেন, রিভিউ আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায় প্রকাশিত হওয়ার পরে বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় মীর কাসেম আলী তার এসব ইচ্ছার কথা তাদের জানান।

তবে কারা কর্তৃপক্ষ এখনো তার কাছে শেষ ইচ্ছার বিষয়ে জানতে চায়নি বলেই জানা গেছে।

প্রসঙ্গত, মীর কাসেম আলীর স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন দাবি করেছিলেন, ৯ আগস্ট সাদাপোশাকধারী লোকজন তাদের ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। সেই ছেলে তার বাবার আইনজীবীও। এরপর থেকে তাদের ছেলে নিখোঁজ রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার পথ শুধু খোলা ছিল। গত বুধবার রাতে রিভিউ আবেদনের রায় কারাগারে পৌঁছানোর পর কারা কর্মকর্তারা মীর কাসেমের কাছে প্রাণভিক্ষার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মীর কাসেম জানিয়েছিলেন, ‘নিখোঁজ’ ছেলের সিদ্ধান্ত ছাড়া তিনি এ বিষয়ে কোনো মতামত দেবেন না।

3

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer