প্রকাশিত: ০৬/০৯/২০১৭ ৭:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৯ পিএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা ইস্যুতে নিকটতম প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এখনই ছিন্ন করবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মালদ্বীপ এরই মধ্যে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশ এ রকম কিছু করবে কী না জানতে চাইলে মন্ত্রী বলেন, মালদ্বীপ ও মিয়ানমারের মধ্যে ভৌগোলিকভাবে যথেষ্ট দূরত্ব আছে। কিন্তু আমরা নিকট প্রতিবেশী। তাই মালদ্বীপ যা পেরেছে বাংলাদেশের জন্য তা করা মুশকিল।

রোহিঙ্গাদের নির্যাতনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা মানবিক কারণে তাদের (রোহিঙ্গা) আশ্রয় দিচ্ছি। কিন্তু আমাদের সক্ষমতার একটা সীমারেখা আছে। এ লোড (বোঝা) বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়।

জাতিসংঘের হিসাবে এখন পর্যন্ত সোয়া এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি বলে সীমান্তবাসীর ধারণা।

মিয়ানমারের আচরণ অমানবিক উল্লেখ মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা গেলে সমস্যার সমাধান সহজ হবে।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer