প্রকাশিত: ২৮/১১/২০১৯ ৯:৩৩ এএম

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে, সমাধানের পথও তাদের বের করতে হবে।

বুধবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এ কথা বলেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি ফর রোহিঙ্গা’ শীর্ষক পাবলিক বক্তৃতায় শহীদুল হক আরও বলেন, রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে হবে। আর সেটা হতে হবে দ্রুত। রোহিঙ্গা সংকট সমাধানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। তবে এখন তাদের নিজ ঘরে ফেরার সময় এসেছে। এ কাজটি হতে হবে দ্বিপক্ষীয় আলোচনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের মাধ্যমে। কয়েক যুগ ধরেই রোহিঙ্গা নিধনের কাজ করে চলেছে মিয়ানমার। এ সমস্যা গভীরতর হচ্ছে। এখনই এ সমস্যার সমাধান না করা গেলে সেটা পরের প্রজন্মকেও ভোগাবে।’

সচিব বলেন, ‘যেনতেনভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান নয়, পূর্ণ নাগরিক অধিকার দিয়েই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপেই তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া হতে হবে।’

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারকে দায়ী করে বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মিয়ানমার বিচার ব্যবস্থার বাইরে নয়। দেশটির ওপর চাপ বাড়ছে। বিশ্বব্যাপী তাদের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। এ চাপ অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তামিম এবং সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মনজুর হাসান বক্তব্য দেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...