প্রকাশিত: ২৭/০২/২০২১ ৮:০৭ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউলাইন্স ইনস্টিটিউট অন স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি’ আয়োজিত এক আলোচনা সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় ড. মোমেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ আরোপের প্রত্যাশা জানান।

পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল অন ফরেন রিলেশন আয়োজিত আরো একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানেও রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer