প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ১:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
দুই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিয়ানমারে একটি আদালত। পিয়িন ও লউইন টাউনশিপের একটি জেলা আদালত এ আদেশ দেন। খরব দ্য ইরাবতীর।
পিয়িন ও লউইন জেলা আদালতের মুখপাত্র হতয়ে হতয়ে মাও বলেছেন, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করার পর আদালত এ সাজা দেন।

পিয়িন ও লউইন জেলার মাদায়া টাউনশিপের বাসিন্দা কো ফিও হতেত অং মওয়ে কাদেসেইক গ্রামের দুই বছরের ওই শিশুকে ধর্ষণ ও হত্যা করে। পরে ২৩ বছরের ওই যুবককে ১৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়।
১৩ ফেব্রুয়ারি শিশুটির বাবা-মা তাকে দাদীর কাছে রেখে বনে কাঠ সংগ্রহ করতে যায়। কিন্তু পরে তাকে একটি কলা বাগানে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায়। সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা অং-কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এদিকে আদালত জানিয়েছেন, অং চাইলে আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে তার সাজার ব্যাপারে আবেদন করতে পারবেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer