প্রকাশিত: ১০/০৩/২০২২ ১:৫৫ পিএম

মিয়ানমারে আটক বাংলাদেশি ৬ জেলেকে ফেরত আনল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবি’র তৎপরতায় আটকের দীর্ঘ ৩৭ দিন পর তাদেরকে হস্তান্তর করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি।

বুধবার (০৯ মার্চ) বিকেলে টেকনাফস্থ ২ বিজিবি’র কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এবিষয়টি জানিয়েছেন অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
ফেরত আনা বাংলাদেশি ৬ জেলে হলেন: টেকনাফের নোয়াখালীপাড়ার আব্দু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, মিঠাপানির ছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশি ৬জন জেলে ইঞ্জিন চালিত নৌকাযোগে সমুদ্রে মাছ ধরতে গেলে ইঞ্জিন নষ্ট হয়ে তারা মিয়ানমারের সমুদ্র উপকূলে চলে যায়। পরবর্তীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তাদের আটক করে জেলে বন্দি রাখে।

“আটকের বিষয়টি ৬ জেলের পরিবার লিখিতভাবে বিজিবিকে জানালে আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তৎপরতা শুরু করি। পরবর্তীতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর মাধ্যমেও চেষ্টা অব্যাহত থাকে। তারপরই বিজিপি আমাদের জানায় যে তারা ৬ জেলেকে হস্তান্তর করবেন। সব প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে নাফনদী পয়েন্ট দিয়ে তারা ৬ জেলেকে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদেরকে টেকনাফে ফেরত আনা হয়।”
লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বর্তমানে ৬ জেলে বিজিবি’র হেফাজতে আছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer