প্রকাশিত: ১৫/০২/২০২২ ৫:৩২ পিএম

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে ১ হাজার ৫০০ কেজি কাঁচা আম এসেছে। এসব আম ট্রলার থেকে খালাসের পর ট্রাকে ভর্তি করে ঢাকায় সরবরাহ করার প্রক্রিয়া চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর কাস্টমস শুল্ক কর্মকর্তা মো. শাহীন আখতার ।

তিনি জানান, সোমবার বিকালে মিয়ানমার থেকে কাঁচা আমসহ আচারভর্তি একটি ট্রলার জেটিতে নোঙ্গর করে। ওই ট্রলারে ১ হাজার ৫০০ কেজি কাঁচা আম ছিল। এসব আমের রাজস্ব আদায় করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী উমর ওয়াহিদের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স আরমান এন্টারপ্রাইজের নামে কাঁচা আমগুলো টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।
ব্যবসায়ী উমর ওয়াহিদ জানান, সাধারণত এ সময়ে বাজারের কাঁচা আম আসার কথা নয়। মিয়ানমারের ব্যবসায়ীর কাছ থেকে কাঁচা আমের খবর পেয়ে পরীক্ষামূলকভাবে একটি চালান আনা হয়েছে। প্রতি কেজি আম ১৯০ টাকা দরে কেনা হয়েছে। ঢাকায় পৌঁছানো পর্যন্ত পরিবহনসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি কাঁচা আমের দাম পড়ছে ২৩০ টাকা। আমগুলো ঢাকায় পৌঁছানোর পর ৩৫০ টাকায় প্রতি কেজি বিক্রি করা হবে। ভালো দাম পাওয়া গেলে দুই-তিন দিনের মধ্যে আরও তিন-চার টন কাঁচা আম আনা হবে।

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা ভব সিন্ধু রায় জানান, উপজেলার অধিকাংশ আমগাছে মুকুল আসতে শুরু করেছে। সাধারণত চৈত্র মাসের শেষের দিকে আম বাজারে আসার কথা রয়েছে। এরই মধ্যে টেকনাফের বেশকিছু হাটবাজারে কাঁচা আমের দেখা মিলছে। প্রতিটি আমের ওজন ২০০-২৫০ গ্রাম। বছরের নতুন ফল হিসেবে ক্রেতাদের মধ্যে চাহিদাও রয়েছে

পাঠকের মতামত

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer