ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৪ ১০:৩০ এএম

বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরনার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা স্বদেশে ফিরবেন বলে প্রস্তুত এমনটা জানিয়েছেন রোহিঙ্গারা।

শনিবার(২১ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে শত শত রোহিঙ্গা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আরকান রোহিঙ্গা ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশ এ কথা গুলো বলেন।

রোহিঙ্গা নেতা ডাক্তার জুবায়ের বলেন, আজ দুপুরের দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা আরকান রোহিঙ্গা ইউথ ফোরামের উদ্যোগে শত শত রোহিঙ্গা যুবক ও শিক্ষক -শিক্ষার্থীদের আয়োজিত সমাবেশে আমাদের দাবি ছিলো রোহিঙ্গা ক্যাম্পের শান্তি- শৃঙ্খলা বজায় রাখা সহ সম্প্রতি মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির শক্তিশালী অবস্থানের প্রতিক্রিয়া বিষয় কথা বলা হয়। সে সঙ্গে মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা করেছিলো তার সঠিক ন্যায় বিচার, রোহিঙ্গা জনগণের নাগরিক অধিকার ও নিরাপত্তা এবং মর্যাদা পুর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থার বিষয়ে সমাবেশে কথা

গুলো তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দাবি গুলো নিশ্চিত করা হলে আমরা এখনেই সেচ্ছায় মিয়ানমার নিজ দেশে চলে যাওয়ার কথা জানান।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন রোহিঙ্গাদের সমাবেশের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তি পূর্ণ ভাবে সমাবেশটি শেষ হয়েছে বলে তিনি জানায়।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer