উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১২/২০২৩ ৪:৫৭ পিএম

টেকনাফ থেকে মিয়ানমারে পাচারকালে ১ হাজার ৪৯৫ লিটার অকটেন ও পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিংট্রলারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। তবে এ সময় আরও ৯ জন পাচারকারী কৌশলে পালিয়ে যায়। উদ্ধার অকটেন ও ফিশিংট্রলারের মূল্য ৩ লাখ ৯৫ হাজার ৮৪৫ টাকা।

আটক চোরকারাবারি মো. হারুন (৩০) টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডেইলপাড়া রহিম আলী ও আমিনা খাতুনের ছেলে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে সাবরাং ইউনিয়নের বাহারছরা ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, আমদানি করা অকটেন সংঘবদ্ধ চোরাকারবারিরা মিয়ানমারে পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে ৮ ঘণ্টাব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৪৯৫ লিটার অকটেন ও পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রলারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। তবে এ সময় আরও ৯ জন পাচারকারী কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পলাতকদের ধরতে অভিযান চলছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer