উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০২/২০২৪ ৮:১১ পিএম , আপডেট: ১৭/০২/২০২৪ ৮:১৩ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসেছেন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ ৫ জন।

আজ শনিবার বিকেল ৪টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকায় করে নাফ নদী পার হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে অবস্থান করেন। এতে নৌকার মাঝিমাল্লাও ছিল।

এ বিষয়ে টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বার ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে পৌঁছে। খবর পেয়ে বিজিবি (সেখানে) ঘটনাস্থলে যায়। শুনেছি, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে আসেন।’

তবে এ বিষয়ে টেকনাফ বর্ডার গার্ডের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেটি ঘাটের ঝুপড়ি দোকানদার মো. সেলিম জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা আছে। এর মধ্যে রোহিঙ্গা নারীর শরীরে স্যালাইন টাঙানো অবস্থা দেখা যায়।

শাহপরীর দ্বীপ জেটি ঘাটে বড়শি মাছ শিকারী মো. ইউনুছ বলেন, বিকেল ৫টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে একটি ছোট নৌকা নিয়ে এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশের এপারে আসেন। সেখানে গুলিবিদ্ধ নারীর ৫ জন রোহিঙ্গা ছিল। সুত্র: সমকাল

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer