ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৫/২০২৩ ৬:৩২ এএম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৯ রোহিঙ্গা এবং চার বাংলাদেশি দালালকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের ছয় জন নারী, ছয় জন পুরুষ, সাত জন শিশু।

এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘মিয়ানমার থেকে অনুপ্রবেশের খবরে তিনিসহ পুলিশের একটি দল ওই এলাকার আমিন শরিফ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে। সে সময় মিয়ানমারের ১৯ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। এ ঘটনায় চার জন বাংলাদেশি দালালকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন কীভাবে এখানে এসেছে।’

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer