প্রকাশিত: ২৯/১২/২০১৬ ৯:৫১ পিএম

অনলাইন ডেস্ক: পরীক্ষার খাতায় মায়ের রচনা লিখে বিশ্বের কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে মিশরের এক বালক। ১১ বছরের ওই বালক পঞ্চম শ্রেণির ছাত্র। পরীক্ষায় মা সম্পর্কে রচনা লিখতে বলা হয় বালকটিকে, তারর মা মারা গেছেন। মা ছাড়া সে কত কষ্টে আছে তাই পরীক্ষার খাতায় লিখে বালকটি। শিক্ষক পরীক্ষার ওই খাতার ছবি ফেসবুকে পোস্ট করতেই তা ভাইরাল হয়।

গল্পের নায়ক মিশরের ওসামা আহমাদ হাম্মাদ। ওসামা সিনাই প্রদেশের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পরীক্ষায় মা সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়। এর উত্তর দিতে গিয়ে ছাত্রটি লিখেছিল, ‘আমার মা মারা গেছেন। মা মারা যাওয়ার সঙ্গে আমার সবকিছুই শেষ হয়ে গেছে।’

ওসামার শিক্ষক তখন পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে অনলাইনে পোস্ট করেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে আল-আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওসামার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।

তিনি বলেছেন, ওসামার লেখাপড়াসহ সব খরচ তিনি বহন করবেন।

এর আগে সিনাই প্রদেশের গভর্নর ওসামাকে রাজধানী কায়রো ভ্রমণের প্রস্তাব দিয়েছেন। ঘটনাটি চলতি বছরের মাঝামাঝি সময়ের।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...