প্রকাশিত: ২০/০৩/২০১৯ ৬:৪৭ পিএম

শাহেদ মিজান::
চোরাইপথে মালয়েশিয়া গমন এবং ইয়াবার চালান আনতে গিয়ে মায়ানমারে আটক হয়েছিলেন চার বাংলাদেশী। সেই পরিণতির জন্য করতে হয়েছে সাড়ে নয় বছর কারাভোগ। অবশেষে দেশে ফিরতে পেরেছেন তারা। বুধবার (২০ মার্চ) দু’দেশের বৈঠকের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত এনেছে বিজিবি।

ফেরত আসা চার ব্যক্তি হলেন- টেকনাফ সদর ইউপির নাজির পাড়ার মৃত হোসেন আহমদের পুত্র মোঃ জসিম (৪৪), আব্দুল গফুরের পুত্র মোঃ ইলিয়াছ (২৯), মৌলভী পাড়ার সুলতান আহমদের পুত্র সাব্বির আহাম্মদ (৩৬) ও আবুল কালামের পুত্র আজগর আলী (৩৯)।

বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিনের প্রক্রিয়ার পর আটক চারজননে ফেরতে দিতে সম্মত হয় মায়ানমার। সেই মোতাবেক দুই বুধবার সকাল ১১টায় মিয়ানমারের অভ্যন্তরে মন্ডু ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দারের নেতৃত্বে বাংলাদেশ ১১সদস্য প্রতিনিধি দল এবং মন্ডু ডিস্ট্রিক পুলিশের ডেপুটি ডাইরেক্টর থিন লিন মিয়ানমার ৮সদস্য প্রতিনিধি দলের বৈঠক শেষে। বৈঠক শেষে চার বাংলাদেশীকে বিজিবি হাতে তুলে দেন মিয়ানমার প্রতিনিধিদল।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, নাজির পাড়ার দু’জন মালয়েশিয়া যেতে গিয়ে মিয়ানমার আদালতে ২১ বছর এবং মৌলভী পাড়ার দু’জন ইয়াবা আনতে গিয়ে ২৫ বছর সাজা প্রাপ্ত হন। সাড়ে ৯ বছর সাজা ভোগের পর অবশিষ্ট সাজা মিয়ানমার সরকার মওকুপ করে দেন। বিজিবির প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে। তাদেরকে পরিবারের নিকট হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
সুত্র:সিবিএন

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer